সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে প্রচার-প্রচারণা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ধানের শীষে প্রচারণা মুক্তিযোদ্ধা মোড় থেকে শুরু করে মাছ বাজার, মাংস বাজারসহ পৌর বাজারের বিভিন্ন দোকানে দোকানে ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেন। এছাড়াও অটোভ্যান-অটোরিকশা পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক রকিবুল করিম সেলিম, সদস্য সচিব শামীম হক সাগর, উপদেষ্টা আব্দুল্লাহ আল নোমান,পৌর সদস্য সচিব মনিরুল হাসান সৌরভ, পৌর যুগ্ম আহ্বায়ক আহসানুজ্জামান রনক, কার্যকারী সদস্য হানিফ আলী শিপন, মাহমুদুল হাসান লিমন,রফিকুল ইসলাম বাবু,মামনুর রশীদ মামুন প্রমুখ।

আরও পড়ুন
যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করতে চায়, তাদের নির্বাচনে লাল কার্ড দেখানো হবে : রংপুরে ডাকসুর ভিপি সাদিক কায়েম
তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?? : তারেক রহমান
নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২