Monday, February 2nd, 2026, 9:17 pm

সোনাইমুড়ীতে জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যৌথ বাহিনীর শোডাউন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালীর সোনাইমুড়ীতে যৌথবাহিনীর শোডাউন অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় সোনাইমুড়ী সেনাবাহিনী ক্যাম্প, বিজিবি, থানা পুলিশ, র‌্যাব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়ায় নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটকেন্দ্র সুরক্ষা, দুষ্কৃতকারী প্রতিরোধ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও পথচারীদের সচেতন করা হয়।
সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তানভীর জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সিজান আহমেদ, সোনাইমুড়ী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাবিল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন, দৈনিক জনতার জমিন সম্পাদক জাবেদ আলম কিরণ, বিজিবির নায়েক সুবেদার খোরশেদ আলম, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ সহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।