গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বিবিচ্ছিন্ন ও নিরাপদভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে নেমেছে যৌথবাহিনী। সারাদেশে ভোটকেন্দ্রকেন্দ্রিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রংপুর-১ আসনে বিভিন্ন এলাকাসহ হাট-বাজারে যৌথবাহিনীর মহড়া চলছে। সোমবার গঙ্গাচড়া বাজার, বুড়িরহাটসহ বিভিন্ন এলাকায় মহড়ার সময় তারা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। স্থানীয় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে আনতে এবং নিরাপদ পরিবেশে ভোট দিতে পারার লক্ষ্যে
মহড়ার সময় যৌথবাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আশপাশে টহল, সন্দেহভাজন ব্যক্তি তল্লাশি ও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির মহড়া দেন।
যৌথবাহিনীর কর্মকর্তারা বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই তৎপরতা। নির্বাচনের আগের দিন থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
এ সময় ভোটারদের উদ্দেশে তারা গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন। ভোটাররাও যৌথবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন তৎপরতায় তারা আরও উৎসাহ ও আত্মবিশ্বাস নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যৌথবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা মহড়ায় অংশ নেয়।

আরও পড়ুন
যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করতে চায়, তাদের নির্বাচনে লাল কার্ড দেখানো হবে : রংপুরে ডাকসুর ভিপি সাদিক কায়েম
তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?? : তারেক রহমান
নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২