কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম ২২ বিজিবি সীমান্তে বিজিবির অভিযানে গবাদি পশুসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়,গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মোট উনত্রিশ লাখ চার হাজার আটশত পঞ্চাশ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ, গরু, মাদকদ্রব্য, কসমেটিকস , ফল, কম্বল, বাইসাইকেল, ফুচকা, পিয়াজ এবং অন্যান্য নিষিদ্ধ ও অবৈধ পণ্যসামগ্রী। এ অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতার বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানের সুস্পষ্ট প্রতিফলন।
এ ব্যাপারে ২২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুবল হক জানান,কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে রোড ডিভাইডারে ধাক্কা, নিহত ৩
নড়াইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ
চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: কর্মবিরতি ও বিক্ষোভ শ্রমিকদের