পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘তারেক রহমান যেহেতু আমাকে গলাচিপা বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিলাম।’
গতকাল সোমবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের কর্মী-সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে তাকে ভোট দেবেন।
তিনি আরও বলেন, পটুয়াখালী-৩ আসনে জয়-পরাজয় নির্ধারণে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে।
জনসভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মস্তোফা, সদস্যসচিব মো. আলতাফ মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্যসচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণঅধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের উপজেলা সদস্যসচিব মো. জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম এবং পটুয়াখালী জেলা ছাত্র অধিকারের সভাপতি মো. আরিফ বিল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
এনএনবাংলা/

আরও পড়ুন
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে
শবে বরাতে রাজধানীতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ
দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান