পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। খবর বাসস-এর।
এতে বলা হয়েছে, আজ দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স- ১৯৭৬ এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো এবং বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
শবে বরাত শান্তিপূর্ণ ও ধর্মীয় মর্যাদার সঙ্গে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
এনএনবাংলা/

আরও পড়ুন
দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ: নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে
তারেক রহমান আমাকে গলাচিপা বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমি আ’লীগেরও দায়িত্ব নিলাম: নুর
দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান