শেরপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর-৩ আসনের মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের জানাজা নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। বুধবার বিকেল ৩টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পার্কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
পরে বিকেল ৫ টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম পোড়াগড়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মরহুম নুরুজ্জামান বাদল পেশাগত জীবনে শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পারিবারিক জীবনে তাঁর স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটের ৬টি সীলসহ ব্যবসায়ী আটক
কালীগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছ নাটোরে- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া