নড়াইল প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ এর পক্ষে এক নির্বাচনী মিছিল ও সভা নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মো. কামরুজ্জামান কচির নেতৃত্বে একটি বিশাল মিছিল লক্ষীপাশার মোল্যার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়ার আলা মুন্সির মোড়ে গিয়ে শেষ হয় । পরে ওই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে গনতন্ত্র পুণ প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোন বিকল্প নেই, তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে বিজয়ী করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আহবান জানান।##

আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটের ৬টি সীলসহ ব্যবসায়ী আটক
কালীগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে সরকারি অফিসারাও ধানের শীষের ভোট চাচ্ছ নাটোরে- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া