রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মাসুম (৩০), তার স্ত্রী সুমী (২৫) এবং তাদের দুই সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।
পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুদের হত্যার পর দম্পতি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি, দ্রুত ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান
ভ্যালেন্টাইনে জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’