Thursday, February 5th, 2026, 9:47 pm

উত্তরাঞ্চল ঘুরে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে জামায়াতের  হ্যাঁ ভোটের পক্ষে প্রচার বাস

জয়পুরহাট প্রতিনিধি :
“চলো একসাথে গড়ি বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমানের উদ্বোধনকৃত দেশব্যাপী গণভোটের হ্যাঁ ভোটের বাস উত্তারাঞ্চলের জেলাগুলো ঘুরে জয়পুরহাটে হ্যাঁ ভোটের পক্ষে প্রাচারাভিযানে এসেছে জামায়াতে ইসলামীর প্রচার বাস।
বৃহষ্পতিবার ( ৫ ফেব্রুয়ারী ) বিকালে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে প্রচার বাসটি
পৌঁছিলে বরন করেন জেলা জমায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, শহর জামায়াতের আমীর মাও: সাইদুর রহমান, এনসিপি’র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাও: আনোয়ার হোসেনসহ
 ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সফর বাসের প্রচারাভিযানের নেতাকর্মীসহ জামায়াত জোটভূক্ত নেতাকর্মীরা আসন্ন গন ভোটে  হ্যাঁ’র পক্ষে ভোট দিতে সাধারন মানুষকে উদ্বুদ্ধ  করতে লিফলেট বিতরন করেন। পরে  প্রচার বাসটি নওগাঁর দিকে যায় বলে তথ্য নিশ্চিত করেন  জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ।
নেতৃবৃন্দরা বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ পরিবর্তনের এবার আপনারই হাতে, বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।