Thursday, February 5th, 2026, 9:49 pm

গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়

নাটোর  প্রতিনিধি

জামায়াতের আমীর ড. শফিকুর রহমান বলেছেন, বিচার আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়। গ্রাম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত। যদি না হয় তাহলে কি ভাবে ভয়াবহ ঝণ খেলাপিরা সংসদ সদস্য পদে টিকে যায়। দেশের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। একজন সাধারণ যদি অপরাধ করে আইনে যে শাস্তি রয়েছে, তা হবে। সে অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি করেন একই শাস্তি হবে। সমাজে ন্যায় বিচার আনতে হবে। জাতি তাকিয়ে আছে সে বিচার দেখার জন্য।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছি, কিন্তু পারে নাই। কেউ চাইলেও কেয়ামত পর্যন্ত থাকতে পারবেন না। তারা মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়না ঘবে বন্দি করতেন। তাদের ওপর নির্যাতন করতেন।
বৃহস্পতিবার ফেব্রুয়ারী  বিকাল সারে ৪টার দিকে  নাটার এনএস সরকারি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, জামায়াতের একক কোন বিজয় নয়, এবিজয় দেশের ১৮ কোটি মানুষের বিজয়। আমরা দেশকে রাজনৈতিক গেরাকলে ডুবাইতে চাই না। এই জন্য আমরা ঐক্যকদ্ধ । আমাদের শ্লোগান ঐক্যকদ্ধ বাংলাদেশ। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে । আর কাউকে ধর্মবর্ণ ভিত্তিতে এই জাতিকে বিভক্ত হতে দেবনা।

‘চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলা–বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, অতঅতে যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের পকেট পুরেছে। ব্যাংক–বিমা লুট করেছে। বড় বড় মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করেছে। দুর্নীতির টাকা দেশে রাখতে পারেনি। সেই টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতায় এলে এই চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে নিয়ে আসা হবে।

এ দেশ আমাদের সবার। সবাইকে নিয়েই আমরা চলব।
নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ‘মায়েদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় মর্যাদা আর নিরাপত্তা—এ দুটি জিনিস নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ তৈরি করা হবে।
’জামায়াতের আমির বলেন, ‘নারীদের হুমকি, গায়ে হাতগুলো যদি বন্ধ না রাখেন, তাঁদের মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের ১৮ তারিখে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য যেভাবে যুবক ভাইয়েরা গর্জে উঠেছিল, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে। মায়ের অপমান সহ্য করবে না।
শফিকুর রহমান বলেন, এই উত্তরবঙ্গে বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ও ইনক্লাব মঞ্চের হাদী সহ অনেকে জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে আমাদের কাধে দায়িত্ব রেখে গেছে তা ভুলে গেলে চলবে না।
জামায়াত ক্ষমতায় এলে  জেলা ভিত্তিক উন্নয়ন করা হবে।

নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম এর  সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ১১ দলীয় জোটের সমন্বনয়ক রাশেদ প্রধান,চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ভিপি মোহাম্মাদ  ইব্রাহিমসহ  স্থানীয় বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ। এসময়  নাটোর-২ সদর ও নলডাঙ্গা আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, লালপুর-বাগাতিপাড়া আসনের আবুল কলাম আজাদ, গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের আব্দুল হাকিম এবং সিংড়া আসনের জোটের এনসিপির পার্থী এসএম জার্জিজ কাদির এর হাতে প্রতিক তুলে দেন আমীরে জামায়াত এবং দুইটি প্রতীকে ন্যায় ও ইনসাফের প্রতীক উল্লেখ করে তিনি সবার কাছে ভোট কামনা করেন।
এসময় মঞ্চে অন্যান্যদের মধ্যে জেলার নায়েবে আমীর অধ্যক্ষ  দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর জামায়াতের সেক্রেটারী আলী আল মাসুদ মিলন, মিলনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।