নীলফামারী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারী শহরে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়কগুলো ঘুরে এ মিছিলটি অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণী ও নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মিছিলটি শহরের কেন্দ্রীয় পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা “ধানের শীষে ভোট দিন”, “বাংলাদেশ জিন্দাবাদ”, “তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে”সহ নানা স্লোগান দেন। মিছিলজুড়ে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে বিএনপি নেতা রেদওয়ান হক বাবুর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা শাহরিন ইসলাম তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে শাহরিন ইসলাম তুহিন দলীয় ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
নীলফামারী জেলা বিএনপি’র নেতা রেদওয়ানুল বাবু জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিল সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ৪ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক
বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে
কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু