February 11, 2026
Saturday, February 7th, 2026, 8:50 pm

জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মাঠে সেনাবাহিনী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালনের জন্য মোতায়েন করা হয়েছে। সেনা মোতায়েনের মাধ্যমে গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা ও তাদের অংশগ্রহণের লক্ষ্য ভোটারদের মাঝে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারে।

নিরাপত্তা ও নিরপেক্ষতার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সরকার মাঠে নামিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচন কমিশন ও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে অবস্থিত গাজীপুর-৫ আসনের অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর মূল দায়িত্ব হবে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করা। পুলিশ, আনসার, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন সেনাসদস্যরা। সূত্রটি আরোও জানায়, সেনা সদস্যরা পুরোপুরি নিরপেক্ষ ও পেশাদার ভ‚মিকা পালন করবে। ভোটারদের মাঝে যেকোন ধরনের ভয়ভীতি দূর করতে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং পর্যায়ক্রমে ২৪ ঘন্টা তাদের পেট্রোল ডিউটি চলমান রয়েছে।

ভোটের মাঠে সেনাবাহিনীর উপস্থিতি সম্পর্কে সাধারণ ভোটারদের কাছে জানতে চাইলে বিগত সময়ের নির্বাচনের কথা উল্লেখ করে তারা বলেন, ভোটারদের মাঝে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সংঘাতপ্রবণ এলাকায় সেনা মোতায়েন নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে সহায়ক হতে পারে। দেশের জনগণের আস্থার স্থল সেনাবাহিনী এবারের জাতীয় নির্বাচনে গুরুত্বপূণ ভ‚মিকা রাখবে বলে তারা মনে করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে প্রায় এক লাখ সেনা সদস্য নির্বাচনের নিরাপত্তায় কাজ নিয়োজিত থাকবে। সেনাবাহিনী পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ে কাজ করবে। আসন্ন নির্বাচনে সেনাবাহিনী বিচারিক ক্ষমতা (Judicial Power) পাচ্ছে না বিদায় তারা ভোটের সময় বিচারিক দায়িত্ব পালন করবে না।

সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম প্রতিবেদককে বলেন, গাজীপুর-৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। ভোটাররা যেন নির্বিঘেœ ও ভয়ভীতি ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ হতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কাজী মোহাম্মদ ওমর ফারুক