Sunday, February 8th, 2026, 9:15 pm

ঋণ খেলাপি  চাঁদাবাজ ও   বিদেশি নাগরিকদের হাতে  দেশকে তুলে দিবেন না  শাহজাদপুরে  ১১  দলীয়  নির্বাচনী  জনসভায়  হাসনাত আব্দুল্লাহ  

শাহজাদপুর সিরাজগঞ্জ  প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচন দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, দেশ পিছিয়ে যাবে নাকি এগিয়ে যাবে তার সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন, আগামী নির্বাচনে  কোন ঋণ  খেলাপী, চাঁদাবাজ ও বিদেশী নাগরিকদের হাতে দেশকে তুলে দিবেন না,  যারা জনগনের ভোটাধিকার হরণ করতে চায়, ভোট কেন্দ্র দখল করতে আসবে তাদের মা বাবার নিকট থেকে বিদায় নিয়ে আসতে হবে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।’ একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে ১১ দলীয় জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। দিনের ভোট রাতে করেছেন, মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন, আমি-ডামি নির্বাচন পরিচালনা করেছেন।  প্রশাসনকে নিরপেক্ষ থেকে নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার আহ্বান জানান, অন্যথায় জনগন রাস্তায় নামলে কামান দিয়েও সামলানো যাবেনা।
 হাসনাত আবদুল্লাহ  ৮ ফেব্রুয়ারী ২০২৬  রবিবার   সকাল ১০ টায়  শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।   সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে এনসিপি মনোনীত জামায়াত ও ১২ দলীয় জোট সমর্থিত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান।  প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী  সেক্রেটারী ও উল্লাপাড়া আসনে জামায়াতের প্রার্থী  মাওলানা  রফিকুল ইসলাম খাঁন। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায়  জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী রেজওয়ানুল্লাহ শোয়াইব, জেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আল মামুন, উপজেলা ছাত্রশিবির উপজেলা ছাত্রশিবিরের পম্চিম সভাপতি সামিউল ইসলাম, পূর্ব সভাপতি আতিকুর রহমান, শাহজাদপুর পৌর জামায়াতের আমীর আমিনুল ইসলাম,  সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল খালেক,  উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওঃ নজরুল ইসলাম, কলেজ ছাত্র শিবির সভাপতি সজিব শেখ প্রমুখ।
প্রধান অতিথি মাওঃ রফিকুল ইসলাম  খাঁন বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে, ৫ আগষ্টের পর তারা চাঁদাবাজি,  টেন্ডারবাজি এমনকি নিজেদের দলীয় কর্মীদের হত্যা করে চলেছে।  যাদের হাতে নিজ দলের মানুষ নিরাপদ নয় তাদের হাতে এই দেশ নিরাপদ হতে পারেনা। তাই আগামী নির্বাচনে চাঁদাবাজ, টেন্ডারবাজদের লাল কার্ড দেখাতে হবে।  ন্যায় ও ইনসাফের দেশ গড়তে ১১ দলীয় জোট প্রার্থী সাইফ মোস্তাফিজকে শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।