রংপুর ব্যুরো:
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের সর্মথনে গতকাল সোমবার রংপুর নগরীতে মহিলা জামায়াতের উদ্যাগে দাঁড়িপাল্লার এক বিশাল নির্বচনী মিছিল বের করা হয়। ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে মিছিলটি নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বের হয়ে সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ডহোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
এই নির্বচনী মিছিলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এফডিইবি এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার শাহ্, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, জামায়াতে ইসলামর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, মাহিগঞ্জ থানা আমীর মোহাম্মদ মোহসিন অলী, হাজীরহাট থানা আমীর বেলাল হোসেন, তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মাজাহারুল ইসলাম, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, মহানগর তালিমুল কোরআন বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।# #

আরও পড়ুন
১১ দলীয় জোটের বিডিপি’র সংসদ সদস্য প্রার্থী মুহা. নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা
নাটোরের গুরুদাসপুরে বসত বাড়ীতে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু, আহত এক
এলাকার সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করব,নদী গর্ভে এক ইঞ্চি মাটি বিলীন হতে দেব না: রফিকুল ইসলাম