নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় গভীর রাতে চারটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, ক্ষয়ক্ষতি সামান্য হলেও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলায় রাতের আঁধারে চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। সোমবার (রাত ২টা থেকে ভোররাতের মধ্যে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
আগুন দেওয়ার চেষ্টা করা কেন্দ্রগুলো হলো—
- সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
পুলিশ সুপার জানান, দুর্বৃত্তরা চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন লাগিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। তবে এতে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অগ্নিসংযোগের চেষ্টা হওয়া পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
এনএনবাংলা/

আরও পড়ুন
ক্ষমা চেয়ে ভুলে যেতে বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
দ্য হিন্দুর প্রতিবেদন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে ভারতীয় পোশাক রপ্তানিকারকরা চিন্তিত
শনিবার বিকেল পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে ইসির নিষেধাজ্ঞা