February 11, 2026
Tuesday, February 10th, 2026, 8:25 pm

মৌলভীবাজারের ৪টি আসনে ২২৩ কেন্দ্র ঝুঁকিপুর্ণ

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

মৌলভীবাজারের জেলার চার আসনে ৫৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ২২৩ টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্র বাড়তি গুরত্বের সাথে নজরদারি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থাকবে বডি অন ক্যামেরা। এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র আ্খ্যায়িত দুজন করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে। জানা যায়, মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলায় ৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের বড়লেখা উপজেলার ৬৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র গুরুত্বপূর্ণও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিপূর্ণ ৩৮টি রয়েছে। মৌলভীবাজার-২ আসনে ১০৩ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ৪৯টি কেন্দ্র রয়েছে। মৌলভীবাজার-৩ আসনের রাজনগর উপজেলায় ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের মৌলভীবাজার সদর উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ১৯টি কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৯টি কেন্দ্র রয়েছে। এ আসনের শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৩টি কেন্দ্র রয়েছে। এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ভোটের দিন সারা জেলায় এক হাজার ৬৪১ জন পুলিশ মাঠে থাকবেন। এছাড়া আরও অনেক রিজার্ভ পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও দুজন পুলিশ সদস্য থাকবেন।