February 11, 2026
Tuesday, February 10th, 2026, 8:30 pm

তারেক রহমান  ও ধানের শীষের প্রশ্নে শরীয়তপুরের সকল রাজনৈতিক ঐক্যবধ্যে

 ডামুড্যা (শরীয়তপুরঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ও ধানের শীষকে ভালোবেসে শরীয়তপুরের সকল রাজনৈতিক দলের মানুষ আজ হিংসা বিভেদ ভুলে উন্নত সমৃদ্ধ শরীয়তপুর গড়তে ঐক্যবদ্ধ।এ ঐতিহাসিক ধরে রেখে আগামী দিনে পথ চলতে চান শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
 সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তার শেষ নির্বাচনী জনসভায় ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সব কথা বলেন। ডামুড্যা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আজকের এই জনসভা যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের আমাদের ভালবেসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।এখানে বিএনপি ছারাও আওয়ামীলীগ ,জাকের পার্টিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যানগন ধানের শীষ থথা আমাকে সমর্থন দিয়েছে।
অপু বলেন, আজকের এই জনসভা শুধু শরীয়তপুরেই নয়, সারাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। এর আগে কখনো দেশের কোথাও এমন জনসভা হয়নি, যেখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক মঞ্চে এসে একটি দল ও প্রতীকের বিজয়ের জন্য প্রকাশ্যে মাঠে নেমেছেন।
আমি মনে করি, এক দলের নেতাকর্মীরা অন্য দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য এভাবে মাঠে নেমে কাজ করবে এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল ঘটনা। এটি প্রমাণ করে যে, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আমি রাজনীতি করতে নয়, মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে দিতে রাজনীতিতে এসেছি। শরীয়তপুরকে আমি নিজের পরিবারের মতো দেখি। নির্বাচিত হলে এই এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকে শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাদবরের সঞ্চালনায় সভায় আহবায় কমিটির সদস্য জিল্লুর রহমান মধু,রেজাউল করিম শ্যামল,উজ্জল সিকদার ও পৌর বিএনপির আহবায়ক আলমগীর মাদবর, উপজেলা যুবদল সভাপতি মোসাদ্দেক হোসেন মেহেদীসহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর এ পূর্বে সকালে তিনি গোসাইরহাট উপজেলার কোদালপুরে নিজ বাসভবনে জেলার সম্মিলিত ইমাম খতিব পরিষদের নেতা কর্মীদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন এবং কোদালপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে  তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিকে জনসভা শেষে তিনি ডামুড্যা উপজেলার গণ মিছিল ও  বিভিন্ন এলাকায় গনসংযোগে অংশ নেন।
জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয় এবং ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ডামুড্যা বন্দর।