নড়াইল প্রতিনিধি :
খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, ‘ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওই দিন ভুলে যান। সবাই নির্বিঘ্নে ভোট দেবেন। যদি কেউ অনিয়ম করতে চান, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ কোনো ভাবেই প্রভাবিত হবে না। পুলিশ কাউকে সমর্থনও করবে না, অসমর্থনও করবে না, শুধুমাত্র সুষ্ঠু ভোটকে সমর্থন করবে।’ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রেজাউ হক বলেন, ‘নড়াইল হিন্দু ধর্ম অধ্যুষিত এলাকা। নির্বাচনে যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। ভোটের আগে, পরে বা যে কোনো সময় জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে। আশা করছি এবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সমস্যা হবে না, ইনশাআল্লাহ।’
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলুসহ জেলার গণমাধ্যম কর্মিরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
কুলাউড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাট র্যাব ক্যাম্পের মহড়া অনুষ্ঠিত