জয়পুরহাট প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে র্যাবের একটি টিম প্রধান সড়ক দিয়ে পাচুর মোড় হয়ে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। সেখানে প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কট কমান্ডার লেফটেন্যান্ট আল- মুমেন এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অংশ নেয়।
এ সময় র্যাব কমান্ডার জানান, জনগণ যেন সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদভাবে তাদের নিজেদের ভোট নিজেদের প্রার্থীকে দিতে পারে সেজন্যই আমাদের এত প্রচেষ্টা। বাংলাদেশ র্যাবের সাথে ইতোমধ্যে গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার-ভিডিপিসহ সকল স্তরের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ অলরেডি তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সে প্রেক্ষিতে আমরাও আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি যেন সার্বিক নির্বাচনটা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সফলতার সহিত পরিচালনা করতে পারি। জনগণের জন্য কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে, সে প্রেক্ষাপটেই আমাদের এত প্রচেষ্টা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জনবলকে দিয়ে, আমাদের সদস্যদেরকে দিয়ে এবং আমরা যারা কর্মকর্তা আছি তারা নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা এবারের নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ঘটতে দিব না। দেশের সার্বিক নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সংগঠিত হতে পারে সে প্রেক্ষাপটে আমাদের যে সকল কেন্দ্র, আসন যে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেগুলো আমাদের সবসময় অব্যাহত থাকবে।
এছাড়াও কোনো জায়গায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা আশঙ্কা থাকে সে জায়গায় আমরা সবসময় সদাতৎপর আছি। একদম যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ফোন বা কোনোভাবে অবগত করলেই আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ সে জায়গায় পৌঁছে যাব এবং সেটা টেক্কা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ
খনও জনগণকে, জনগণের মাঝে জাস্ট একটা সাধারণ জ্ঞান দেওয়ার জন্য যে আমরা মাঠে আছি, জনগণের পাশেই আছি, সাথেই আছি। সকল ধরনের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হতে যাচ্ছে—এই বার্তাটাই তাদের মাঝে দেওয়ার জন্য আজকে আমাদের এই টহল কার্যক্রম।”

আরও পড়ুন
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
কুলাউড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন : মিয়া গোলাম পরওয়ার