February 10, 2026
Tuesday, February 10th, 2026, 9:00 pm

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর ও ঠান্ডাজনিত সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির এই শীর্ষ নেতার দ্রুত সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এনএনবাংলা/