১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও আলোচিত প্রার্থীরা তাদের ভোটকেন্দ্র ও ভোটদানের সময়সূচি প্রকাশ করেছেন। এক নজরে দেখে নিন কে কোথায় ভোট দিচ্ছেন।
বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমান: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ আসনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: বিএনপির মহাসচিব ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
স্থায়ী কমিটির সদস্যরা—
- ড. খন্দকার মোশাররফ হোসেন – কুমিল্লা, দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মির্জা আব্বাস – শাহজাহানপুর, মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, ঢাকা
- বাবু গয়েশ্বর চন্দ্র রায় – কেরানীগঞ্জ, আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ড. আব্দুল মঈন খান – নরসিংদী, পলাশ উপজেলার চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমীর খসরু মাহমুদ চৌধুরী – চট্টগ্রাম, মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সালাহউদ্দিন আহমদ – কক্সবাজার, পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট
- ইকবাল হাসান মাহমুদ টুকু – সিরাজগঞ্জ, সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল
- হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম – ভোলা, লালমোহন, আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়
- অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন – দিনাজপুর, নবাবগঞ্জ মতিহারা সরকারি হাইস্কুল
ঢাকায় অন্যান্য আলোচিত প্রার্থী
- ডা. শফিকুর রহমান (ঢাকা–১৫, ১১ দলীয় জোট) – ৬০ ফিট মনিপুর বয়েজ হাই স্কুল
- সাইফুল আলম খান মিলন (ঢাকা–১২) – তেজকুনি পাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়, সকাল ৮টা
- মাওলানা মামুনুল হক (ঢাকা–১৩) – সরকারি শারীরিক শিক্ষা কলেজ, সাত মসজিদ রোড, সকাল ৮টা
- নাহিদ ইসলাম (ঢাকা–১১) – বেরাইদ, ১৬২ নম্বর এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ
- জাভেদ রাসিন (ঢাকা–৯) – ৭১ নম্বর ওয়ার্ড, মারকাজুল উলুম মাদ্রাসা, সকাল ৮:৩০
- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, নিউমার্কেট, সকাল ৯টা
দেশের বিভিন্ন এলাকায়
- সার্জিস আলম – পঞ্চগড়, বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল (প্রথম ঘণ্টায়)
- সারোয়ার তুষার – নরসিংদী, ঘোড়াশাল পাইলট স্কুল, সকাল ৭:৩০
- আখতার হোসেন (রংপুর–৪) – কাউনিয়া, ভায়েরহাট কেন্দ্র (টেপা মধুপুর), নিজ বাড়ির পাশের কেন্দ্র
- আব্দুল হান্নান মাসউদ – হাতিয়া, বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সকাল ৮টা
- হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা–৪) – রসুলপুর ইউনিয়ন, গোপালনগর হাইস্কুল (ভোট শুরুর সঙ্গে সঙ্গে)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শীর্ষ নেতাদের ভোটদানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচনে নারীর নিরাপদে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের
দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল কখন, জানালেন ইসি সানাউল্লাহ