সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছালে বিমানবন্দরে তাঁকে আটক করে পুলিশ।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, তাঁর কাছে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া গেছে এবং মেশিনের মাধ্যমে টাকার গণনা চলছে। আটক বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তাঁর ব্যবসার টাকা।
এদিকে এ ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তাঁর কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার জন্য নয়, সম্পূর্ণই ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য ছিল।
আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা এবং এটি তাঁর ব্যক্তিগত ব্যবসার অর্থ।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং পুরো অর্থের হিসাব যাচাই–বাছাই করা হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি সচিব
কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীর অফিসের পাশে মিলল ১০ হাতবোমা
নির্বাচনে নারীর নিরাপদে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের