নড়াইল প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব—৬। নির্বাচনী এলাকায় টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার বিকালে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান র্যাব—৬ (সিপিসি—৩) যশোরের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।
তিনি আরো জানান, নড়াইলের দুটি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় অফিসারসহ চারটি টহল দল নিরলসভাবে দায়িত্ব পালন করছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা টহল আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। ভোটাররা যেন কোনো ধরনের ভয় বা জড়তা ছাড়াই কেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা উশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিহত করতে র্যাব সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা অস্বাভাবিক কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে র্যাব বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি (পরামর্শ) আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
কেন্দ্র দখল-ব্যালট ছিনতাইয়ের অভিযোগ এনসিপির, নির্বাচন বয়কটের হুঁশিয়ারি
ককটেল বিস্ফোরণ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ সাময়িক বন্ধ
ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার