রংপুর ব্যুরো:
র্যাব-১৩’র উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম বলেছেন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে, র্যাব-১৩’র আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ নির্বিঘœ রাখতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে র্যাবের বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন, র্যাব-১৩’র এই উপ-অধিনায়ক।
এ সময় তিনি বলেন, রংপুর বিভাগের ৩৩ টি সংসদীয় আসনের মধ্যে র্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে ৪ হাজার ৬২০ টি। র্যাব-১৩’র আওতাধীন বিভিন্ন জেলায় র্যাবের ৬৪টি টহল দল, ২টি স্ট্রাইকিং রিজার্ভ, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র্যাব নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে র্যাব-১৩’র আওতাধীন নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এছাড়াও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র ও জোরদার করা হবে। র্যাব-১৩’র অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে ও প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
মেজর সাইফুল ইসলাম বলেন, র্যাব-১৩’র অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের ‘লাইভ লোকেশন পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে। মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং অব্যাহত রাখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোন ধরনের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে র্যাব। এছাড়াও, “সুরক্ষা “ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে র্যাব-১৩ কাজ করে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে র্যাব-১৩’র প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে র্যাব -১৩, রংপুর বলিষ্ঠ ভূমিকা পালন করবে।এ সময় র্যাবের উদ্ধতণ কর্মকর্তাসহ র্যাব সদস্য ও সাংবাদিক সমাজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শরীয়তপুরে ৭ লাখ টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড
প্রশ্নের উত্তরে ঠাকুরগাঁও জেলা আমির: জব্দকৃত টাকা গার্মেন্টস ব্যবসার, ছিল ৭৪ লাখ টাকা
লালপুরে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগে ছাত্রদলের চার নেতা বহিষ্কার