কুড়িগ্রাম প্রতিনিধি :
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও আজ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে সকল কেন্দ্রে নির্বাচনী বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
জেলার ৪ টি সংসদীয় আসনে ৭০৬টি কেন্দ্রে ব্যালট পেপার,ভোট বাক্স ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সকল কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের আনুষ্ঠানিকভাবে প্রদান করা হচ্ছে। এসব কেন্দ্রে মোট ভোটার ১৯লাখ ৯৯হাজার ৯৩৭জন।
এসব সামগ্রী জেলার ৯ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিজ নিজ কেন্দ্রে আনসার সদস্যদের মাধ্যমে গাড়িতে করে সকল প্রিজাইডিং অফিসারগণ গ্রহণ করেন। এসব তথ্য নিশ্চিত করেন জেলা নিবা’চন কম’কতা’ আলমগীর হোসেন।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী ৩জনসহ ১৩ জন আনসার,অস্ত্রধারী ২ জন পুলিশ সদস্য ও ১০জন লাঠিয়াল একাজে থাকবেন নিরাপত্তায়।এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র্যাব,বিজিবি ও সেনাবাহিনী। এছাড়াও প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
টাকাসহ আটক ঠাকুরগাঁও জামায়াত আমিরের ‘হার্ট অ্যাটাক’, সিসিইউতে ভর্তি