লালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মঞ্জুর রহমান রয়েল এবং যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
টাকাসহ আটক ঠাকুরগাঁও জামায়াত আমিরের ‘হার্ট অ্যাটাক’, সিসিইউতে ভর্তি