নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আজ বুধবার তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম।
এদিকে বেলাল উদ্দিনকে আটকের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায়। ওই এলাকার দবিরুল ইসলামের ছেলে তিনি। এ ছাড়া ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক তিনি।
তাঁর সঙ্গে থাকা হ্যান্ডব্যাগে কত টাকা আছে–জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখের বেশি টাকা রয়েছে। এগুলো তাঁর গার্মেন্টস ব্যবসার টাকা।
পুলিশ জানিয়েছে, আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থসহ বেশকিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর যান এই জামায়াত নেতা। তাঁর সাথে থাকা ব্যাগে ৫০ লাখের বেশি টাকা ছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়। পরে জব্দ করা টাকা গণনা শেষে জানা যায় ব্যাগে টাকার পরিমাণ ৭৪ লক্ষ টাকা।
এনএনবাংলা/

আরও পড়ুন
৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশে চীনের প্রভাব মোকাবিলায় তৎপর যুক্তরাষ্ট্র, নির্বাচনের পর প্রতিরক্ষা প্রস্তাবের পরিকল্পনা
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ