February 12, 2026
Thursday, February 12th, 2026, 3:19 pm

মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণকারীকে দৌড়ে ধরলো সেনাবাহিনী

 

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের বাইরে সড়কে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তিতুমির জানান, বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে কেন্দ্রের অভ্যন্তরে ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মুন্সীগঞ্জ-৩ আসনটি সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৪৬৭ জন। এর মধ্যে নতুন ভোটার রয়েছেন ২৯ হাজার ৯২৬ জন। সদর উপজেলায় রয়েছে ১১৭টি এবং গজারিয়া উপজেলায় ৫২টি ভোটকেন্দ্র।

এনএনবাংলা/পিএইচ