ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরিবেশ পর্যবেক্ষণ করতে রাজধানীর মিরপুরে একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে তিনি মিরপুর-১০ নম্বর এলাকায় অবস্থিত এস ও এস হারম্যান মেইনার কলেজে পৌঁছান। সেখানে স্থাপিত চারটি ভোটকেন্দ্র পর্যায়ক্রমে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় কয়েকটি বুথে প্রবেশ করে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় ১৫ মিনিট কেন্দ্র এলাকায় অবস্থান করার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান।
তবে এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো বক্তব্য দেননি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
সরকারি চাকরিতে প্রায় পৌনে ৫ লাখ পদ শূন্য: সংসদে তথ্য
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি বন্দি, মানবপাচার ও নির্যাতনের শিকার