February 12, 2026
Thursday, February 12th, 2026, 5:37 pm

দুপুর ২টা পর্যন্ত ঢাকার ৫ আসনে ভোট পড়েছে ৪০.৯ শতাংশ

 

ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত রাজধানীর পাঁচটি সংসদীয় আসনে গড়ে প্রায় ৪০ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছে।

দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব উল্লাহ মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যেসব আসনের তথ্য সংগ্রহ করা হয়েছে সেগুলো হলো— ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০।

আসনভিত্তিক ভোটের হার অনুযায়ী, ঢাকা-২ আসনে সর্বোচ্চ ৫০ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। এছাড়া ঢাকা-১ আসনে ৪১ দশমিক ৪ শতাংশ, ঢাকা-৩ আসনে ৩৬ দশমিক ১ শতাংশ, ঢাকা-১৯ আসনে ৩৬ দশমিক ২ শতাংশ এবং ঢাকা-২০ আসনে ৪৩ দশমিক ৪ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে দুপুর ২টা পর্যন্ত।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এনএনবাংলা/পিএইচ