ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হওয়ার পর ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যে প্রথম বেসরকারিভাবে জয়ী প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব কেন্দ্রের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রাপ্ত তথ্যে জানা গেছে, আসনটিতে মোট ১১৭টি কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। ফলে বেসরকারিভাবে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ধানের শীষের এই প্রার্থী।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) হিসেবে দায়িত্ব পান মো. আসাদুজ্জামান। তবে এবারের নির্বাচনে অংশ নিতে তিনি সেই পদ থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
এলপি গ্যাসের দাম একলাফে বাড়লো ৩৮৭ টাকা
পারস্য উপসাগরে আটকা পড়েছে ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিক
যুদ্ধ শেষের পথে, ইরানে আরও দুই–তিন সপ্তাহ তীব্র হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প