বগুড়ার সাতটি সংসদীয় আসনের সবকটিতেই জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আংশিক ফলাফলে দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা)
মোট কেন্দ্র ১২৬টি। ১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।
বগুড়া-২ (শিবগঞ্জ)
মোট কেন্দ্র ১১৪টি। পাঁচটি কেন্দ্রের ফলাফলে বিএনপির মীর শাহে আলম (ধানের শীষ) ৫ হাজার ২৯০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা)
মোট কেন্দ্র ১১৮টি। ৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) ৮ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম)
মোট কেন্দ্র ১১৪টি। ২৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।
বগুড়া-৫ (শেরপুর ও ধুনট)
মোট কেন্দ্র ১৮৮টি। পাঁচটি কেন্দ্রের ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) ৬ হাজার ৪৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩ হাজার ৮৯৯ ভোট।
বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা)
মোট কেন্দ্র ১৫০টি। ২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) ৩৮ হাজার ৪২৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর)
মোট কেন্দ্র ১৭৩টি। ৫৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।
আংশিক ফলাফলে বগুড়ার সব আসনেই বিএনপির প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকায় জয়ের ব্যাপারে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ দেখা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ৫৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী জোনায়েদ সাকি
অবশেষে ঢাকা-৮ আসনে বিজয়ী হলেন মির্জা আব্বাস
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী তারেক রহমান