February 13, 2026
Friday, February 13th, 2026, 1:20 am

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী তারেক রহমান

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

১৫০টি কেন্দ্রের সব কটির চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩ শতাংশ।

এর আগে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন।

গণভোটের ফলাফল

একই আসনে অনুষ্ঠিত গণভোটে মোট ২ লাখ ৯৫ হাজার ৭৮২ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯ এবং ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ২০৩।

এনএনবাংলা/