ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী সাইফুল আলম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।
এই আসনে বিএনপি জোট–সমর্থিত প্রার্থী সাইফুল হককে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র সাধারণ সম্পাদক, যিনি ‘কোদাল’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। ফলে সাইফুল হক থেকে ২২ হাজার ১৮০ ভোট বেশি পেয়ে এগিয়ে থাকেন সাইফুল আলম।
অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ‘ফুটবল’ প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট, যা ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। মূলত বিএনপির অন্তর্কোন্দলই এ আসনে জামায়াতে ইসলামী’র প্রার্থী সাইফুল আলমকে জয়ী হতে পথ দেখিয়েছে।
ভোটার তথ্য (ঢাকা-১২ আসন)—
- মোট ভোটার: ৩,৩৩,৩২০ জন
- পুরুষ ভোটার: ১,৭৪,৩৪৯ জন
- নারী ভোটার: ১,৫৮,৯৬৮ জন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও একাধিক প্রার্থীর অংশগ্রহণ এ আসনের ফলাফলে বড় ভূমিকা রেখেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানালেন মোদি
ঢাকার ২০টি আসনে বিজয়ী হলেন যাঁরা, পেলেন কত ভোট
নির্বাচনে মেঘনা আলম ৬০৮— আম জনতার তারেক ১০৪৪ ভোট, জামানত বাজেয়াপ্ত