নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তারেক রহমান আজ রোববার সন্ধ্যায় দুই রাজনৈতিক নেতার বাসায় যাচ্ছেন। প্রথমে সন্ধ্যা ৭টায় তিনি বসুন্ধরায় ডা. শফিকুর রহমান–এর বাসভবনে যাবেন। এরপর বাড্ডায় নাহিদ ইসলাম–এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবেই বিএনপি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া–এর মৃত্যুর পরদিন ১ জানুয়ারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান ডা. শফিকুর রহমান।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
সরকারি চাকরিতে প্রায় পৌনে ৫ লাখ পদ শূন্য: সংসদে তথ্য
রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি বন্দি, মানবপাচার ও নির্যাতনের শিকার