February 17, 2026
Monday, February 16th, 2026, 6:52 pm

শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

দলটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিএনপি সূত্রে আরও জানা গেছে, শপথ অনুষ্ঠানকে সর্বস্তরের অংশগ্রহণে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় হেফাজতে ইসলামের আমিরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।