February 17, 2026
Tuesday, February 17th, 2026, 5:34 pm

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন

 

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোট ৪৯ জন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হয়েছেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।

যারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়েকোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।

শপথগ্রহণ শেষে নথিতে স্বাক্ষর করেন মন্ত্রীরা। মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং নুরুল হক নুর।

প্রধানমন্ত্রীর শপথ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এ সময় অনুষ্ঠানস্থলে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণের পর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে নথিতে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর শপথ উপলক্ষে দেশি-বিদেশি কয়েক’শ অতিথি দক্ষিণ প্লাজায় উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/