প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। এতে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত অনেকেই জায়গা পেয়েছেন। তবে নতুন এই মন্ত্রিপরিষদে স্থান হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদে জায়গা না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন—দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়; জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
উল্লেখ্য, এসব নেতার মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকিরা পূর্ববর্তী বিএনপি সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
নতুন মন্ত্রিপরিষদ গঠনকে ঘিরে দলীয় অঙ্গনে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি জ্যেষ্ঠ কয়েকজন নেতার বাদ পড়া নিয়েও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর
সড়কমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল