বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সৌজন্য সাক্ষাতের সময় দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় নেতা আশাবাদ প্রকাশ করেছেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, সাক্ষাৎকালে ভারতের স্পিকার তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয় এবং দুই দেশের জনগণের কল্যাণে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
এদিকে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও শপথগ্রহণের পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক পরিবেশ বজায় রেখে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও আলোচনা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ঢাকার সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন, ভারত ও জাপান
আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ
মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ‘ইঞ্জিনিয়ারিং’ এর প্রমাণ: নাহিদ ইসলাম