বাংলাদেশে সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানিয়েছেন ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
তিনি বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (গতকাল) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
এ সময় সহকারী হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত, চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ওই সময় থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম সীমিত রাখা হয়। তবে সাম্প্রতিক এই ঘোষণায় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
মন্ত্রিসভার খেলাপি সদস্যরা কবে ঋণ শোধ করবেন, প্রশ্ন নাহিদ ইসলামের
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী