February 19, 2026
Thursday, February 19th, 2026, 3:06 pm

প্রথম রোজায় দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

 

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এলাকায়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী অ্যাপ মাই আর্থকোয়েক অ্যালার্ট (My Earthquake Alerts) জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। এতে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। ভূমিকম্পটির গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এনএনবাংলা/