February 20, 2026
Thursday, February 19th, 2026, 11:05 pm

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে সাবেক জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল-এর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় ওজিল কিংবা তার সঙ্গে থাকা প্রতিনিধি দলের কেউ আহত হননি। আহত হয়েছেন একটি মোটরচালিত অটোরিকশার চালক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্রনেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহরে ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি অটোরিকশা ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন।

উখিয়া শাহপরী দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং পরে ইফতার কর্মসূচিতেও অংশ নেন।

এনএনবাংলা/