নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। লো-স্কোরিং ম্যাচে ব্যাটিংয়ে অধিনায়ক ফাহিমা খাতুনের নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিরা ১১০ রানের স্কোর গড়ে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০* রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক ফাহিমা খাতুন। শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ এবং ইসমা ১২ রান করেন। পাকিস্তানের হাফসা খালিদ নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনাররা শুরু থেকেই ধুঁকতে থাকেন। ফারিয়া তৃষ্ণা বোল্ড করেন ইমান নাসেরকে, পরের ওভারে ফাহিমা খাতুন বোল্ড করেন শাওয়াল জুলফিকারকে। সানজিদা আক্তার মেঘলা ফেরান হুরাইনা সাজিদকে। নিয়মিত উইকেট হারিয়ে পাকিস্তান ২০ বল বাকি থাকতেই ৫৬ রানে অল-আউট হয়। সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার।
বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা সর্বোচ্চ ৩ উইকেট নেন। লাল-সবুজের মেয়েরা ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানালেন আনোয়ার ইব্রাহিম
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২