স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি ফাইল গায়েবের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ ) শাহ আলমকে প্রধান করে তিন সদস্য তদন্ত কমিটিতে একজন যুগ্মসচিব ও অরেকজন উপসচিবকে রাখা হয়েছে।
শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ( উন্নয়ন ) মো: শাহাদাৎ হোসাইন ইউএনবিকে এ তথ্য জানান
তিনি আরও বলেন, এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়েছে । পুলিশ ও গোয়েন্দা সংস্হাও তদস্ত করছে ।
—ইউএনবি


আরও পড়ুন
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী