আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। এদিন সকালে একুশে পদক প্রদান এবং বিকেলে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুটি আয়োজনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
আবু সাঈদ হত্যা মামলার রায়: সন্তুষ্ট নন মা-বাবা, আরও কঠোর শাস্তির দাবি
বিদ্যুৎ বাঁচাতে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
লেবাননে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলের, অভ্যন্তরীণ চাপে কোণঠাসা নেতানিয়াহু