February 22, 2026
Sunday, February 22nd, 2026, 3:32 pm

কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের স্মরণে কুলাউড়া ডাকবাংলো সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে কুলাউড়ার নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, বিএনপি, বাসদ মার্কসবাদী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রেসক্লাব, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্ব স্ব কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো: জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুশীল চন্দ্র দে প্রমুখ। এছাড়া রাতে পৌর শহরে অবস্থিত প্রয়াত ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু’র কবরস্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ। অনুষ্ঠান শেষে দুপুরে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু’র সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।