আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণ করে নতুন করে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পূর্বের নিয়োগাদেশ বাতিল করে মো. আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে একই পদে থাকা তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিডিআর বিদ্রোহ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ওই বছরের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পেশাগত জীবনে মো. আমিনুল ইসলাম ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
রাষ্ট্রপতিকে না জানিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার!
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী