নাটোর প্রতিনিধি
নাটোরে প্রাণিসম্পদ বিভাগের উদ্যেগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম সাড়া ফেলেছে । পবিত্র মাহে রমজান মাসে এমন উদ্যোগ এর ফলে নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হচ্ছেন। বাজার থেকে প্রতি হালি ডিম ১০-১৫ টাকায় কম মূল্যে কিনতে পেরে অনেকটাই খুশি তারা ।
প্রতি লিটার দুধ ৭০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত।
নাটোর জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, রমজানের প্রথম দিন থেকে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। প্রতিদিন গড়ে ১৫ লিটার দুধ এবং ৬০০ পিস ডিম বিক্রি করা হচ্ছে।
জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ও একই কর্মসূচি বাস্তবায়ন করছে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে দুধ ও ডিম সংগ্রহকারী আকিব জাহান অপু জানান, ৩০ টাকা হালি দরে তিন হালি ডিম কিনলাম, বাজারে ডিমের হালি ৪০ থেকে ৪৫ টাকা। ৩০ টাকা সাশ্রয় হয়েছে।
অপর ক্রেতা ছমিরন বেওয়া বলেন, ৭০ টাকায় এক লিটার দুধ কিনলাম। দুধের মানও ভালো। তবে এক লিটারের বেশি দেয়নি। পরিমাণ বৃদ্ধি করা হলে আরো উপকৃত হবো।
জিসান পোল্ট্রি হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক নেছার আহমেদ জিসান বলেন, প্রতিদিন আমাদের হ্যাচারি থেকে ৬০০ পিস ডিম প্রাণিসম্পদ বিভাগকে সরবরাহ করছি। এসব ডিম সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। এরফলে নিম্ন আয়ের মানুষ কিছুটা হলেও উপকৃত হচ্ছেন।
এবিষয় নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দীন জানান, রোজাদারদের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে জেলার ডেইরি এসোসিয়েশন এবং খামারিদের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। এরফলে নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হচ্ছেন। এতে নারী এবং পুরুষ উভয় তারা লাইন ধরে সুলভ মূল্যে দুধ ও ডিম ক্রয় করছেন।


আরও পড়ুন
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৫, আহত ১২
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাসহ তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ আটজন দগ্ধ