গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গংগাচড়া উপজেলায় ক্ষুধা, শিশুশ্রম, বাল্যবিবাহমুক্ত ও স্কুল ঝড়ে পড়া রোধকল্পে ঝুঁকিপূর্ণ শিশু পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর উদ্যোগে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়, আর শিশুশ্রম একটি শিশুর ভবিষ্যৎ কেড়ে নেয়। এই সামজিক ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে হলে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা। আলোচনা সভায় অন্যান্য অতিথিবৃন্দ বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি, শিশুশ্রমের আইনি দণ্ড, পারিবারিক সঞ্চয়করণ, কর্মসংস্থান সৃষ্টি, শিশু শিক্ষা, স্বাস্থ্য এবং শিশুদের স্কুল মূখীকরণের গুরত্বসহকারে বিস্তারিত আলোচনা করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আবতাবুজ্জামান চয়ন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমের উপস্থাপনায় এপির প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, ফারুক হোসেন, রাশেদুল আলম, এপলো দাস, ইশী বাড়ই, মনিকা রায়সহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিশু ও তাদের মায়েরা, যুব প্রতিনিধি, বিভিন্নি এনজিও’র প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। নগদ অর্থ হিসেবে ৬ হাজার করে মোট ৭ লক্ষ ৮০ হাজার টাকা এবং ১৬৯৫ জন স্কুলগামী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ১ টি করে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।


আরও পড়ুন
রংপুরে পুলিশের হাতে আটক হওয়া সরকারী সার নিয়ে রহস্যের জট খুলছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশ তিন কেজি গাঁজাসহ দুই জন আসামী গ্রেফতার
আগামী ১০ মার্চ নাটোরের লালপুর ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে